ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেলিমা খানম জলিশ হত্যা মামলার তদন্ত ফের শুরু


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৩:৫
সাভারের সাবেক সংসদ সদস্য মরহুম সামসুদ্দোহা খানমজলিশের স্ত্রী মোসা. সেলিমা খান মজলিশ মেহের হত্যা মামলার পুন:তদন্ত ১১ বছর পর শুরু হয়েছে। তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। ঢাকা জেলার পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ গতকাল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থ সাভার পৌর এলাকার দক্ষিণপাড়াস্থ নিহতের বাসভবন পরিদর্শন করেছেন। তিনি রক্তাক্ত অবস্থায় মেহেরকে উদ্ধারকারী তার প্রতিবেশী আমিনুল মোমেনীন জাপ নের বক্তব্য শুনেন। তখনকার গৃহকর্মী স্বরস্বতীর স্বামীর হরিপদ সরকারের বক্তব্যও শুনেন তিনি। এরপর তদন্তকারী সংস্থার লোকজন নিহতের প্রতিবন্দ্বী পুত্র আব্দুল কাদের খানমজলিশ সেতুর সঙ্গে কথা বলে তার বক্তব্য বোঝার চেষ্টা করেন। তবে, মামলার ডকেটের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।
 
প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ জুন সাভারের দক্ষিপাড়ার বাসায় প্রতিবন্ধী পুত্রের সামনে নৃশংসভাবে সেলিমা খান মজলিশকে জবাই ও পেটে দুটি ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহতের ছোটভাই মো. শাফিউর রহমান খান শাফি বাদি হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেলিমা খানমজলিশ মারা যান। সাভার পৌর এলাকার আনন্দপুর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মামলার তদন্ত পুলিশ, ডিবি, সিআইডি হয়ে পিবিআইয়ে ন্যস্ত হয়। নিহতের মেয়েরা একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করে সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেছেন। সর্বশেষ ১০ অক্টোবর সোমবার নিহতের দুই মেয়ে পারভীন খান মজলিশ ও ইলোরা খান মজলিশ দ্রুত তদন্ত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধানমন্ডির বাসভবনে স্বাক্ষাতের পর ১২ অক্টোবর বুধবার তারা পিবিআই প্রধান, পুলিশের অতিরিক্ত আইজি বনজ কুমার মজুমদারের সঙ্গে তার দপ্তরে দেখা করে মামলার তদন্তের ব্যাপারে তাগিদ দেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার