সাগরের লঘুচাপের প্রভাব পড়বে না বাংলাদেশে
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি লঘুচাপের ফলে দেশের কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।
তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এই আবহাওয়াবিদ বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি এর প্রভাবে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। লঘুচাপটির সম্পূর্ণ প্রভাব শ্রীলঙ্কার ওপর দিয়ে যাবে। অর্থাৎ এই লঘুচাপটির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের (বুধবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
জামান / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত