লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে আহত, অতঃপর হাসপাতালে মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তমিজ উদ্দিন (১৭) নামে এক তরুণকে অপর দুই তরুণ রড দিয়ে পিটিয়ে আহত করার পর স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গত সোমবার সন্ধ্যায় উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ভাটিপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে বিপ্লব (১৬), হিরণ মিয়ার ছেলে রিয়াদ (১৬) ও মোফাজ্জল মিয়ার ছেলে তমিজ উদ্দিন (১৭) সোমবার সন্ধ্যায় স্থানীয় খুরশিদ মহল ভাটিপাড়া জামে মসজিদের পাশে বসে লুডু খেলছিল। একপর্যায়ে লুডু খেলা নিয়ে তাদের মধ্যে মতান্তর ও দ্বন্দ্ব হয়। এর জের ধরে বিপ্লব ও রিয়াদ লোহার রড দিয়ে তমিজ উদ্দিনকে আঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তমিজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সন্ধ্যায় চিকিৎসারত অবস্থায় তমিজ উদ্দিনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, নিহত তমিজ উদ্দিনের অল্প দিনের মধ্যেই ব্রুনাই চলে যাওয়ার প্রক্রিয়া চলছিল।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনার সময় বা পরে আমাদের কেউ কিছু জানায়নি। কিন্তু চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার খবর পেয়ে খোঁজ নিতে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied