ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ২:৪৪
গাজীপুরের কোনাবাড়ীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মুন্না (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বুধবার (৯ নভেম্বর) রাতে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মুন্না দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার বড়বাউল গ্রামের আবুল হোসেনের ছেলে। 
 
মামলার এজহার সূত্রে জানা যায়, জীবনের তাগিদে ঠাকুরগাঁও থেকে গাজীপুরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় থেকে ঝুটের গোডাউনে কাজ করতেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই বাসায় পাশের রুমে ভাড়া থেকে মেডিটেক্স গার্মেন্টসে অপারেটর হিসাবে চাকরি করত ওই যুবক। গত ৫ নভেম্বর বিকেলে মুন্না ওই শিশুর রুমের ভেতরে এসে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বিষয়টি কাউকে জানালে তাকেসহ তার বাবা ও মাকে মেরে ফেলার হুমকি দেয় শিশুটিকে। পরে শিশুটির কান্নাকাটির কারণ জানতে চায় তার পরিবারের সদস্যরা। শিশুটি তার বাবা-মার কাছে বিস্তারিত জানায়। এ ঘটনা বাসার মালিককে জানালে শিশুটিকে ডাক্তারর কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ উদ্দিন জানান, মামলা রুজুর পরে তাকে গতকাল রাতেই গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য শিশুটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার