রায়গঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মণ্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমরুল হাসান তালুকদার ইমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) ওয়াসিমুল আল বারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদিপ কুমার রায়, উপজেলা খাদ্য অধিদপ্তরের আশরাফুল আরেফিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, ফায়ার সার্ভিসের আশিকুর রহমান ও লিডার রফিকুল ইসলাম প্রমুখ ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত মেলায় ভিন্ন ভিন্ন আয়োজনে ছিল ২১টি স্টল। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied