দলিল লেখক আব্দুল মান্নান হিরাকে অপহরণ, নির্যাতনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে দলিল লেখক আব্দুল মান্নান হিরাকে নজির হোসেন এবং শাহানাজ গং কর্তৃক অপহরণ করে নির্যাতন করা হয়েছে- এমন অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতনের শিকার হিরার মামা জাহাঙ্গীর আলম মণ্ডল। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদের পার্শ্ববর্তী একটি হোটেলের মিলনায়তনে এ সংবাদ অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আমার ভাগিনা দীর্ঘদিন ধরে লালমনিরহাট সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতিদিনকার ন্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে সে বাড়িতে ফেরার সময় গত ৮ নভেম্বর বেলা ৪ টার দিকে পার্শ্ববর্তী জেলার রাজারহাট উপজেলার ছিনাই এলাকার ঘুগরা ব্যাপারী ছেলে মুকুল মিয়া (৩০) দলিল লেখক আব্দুল মান্নান হিরাকে বিকেলে প্রয়োজনীয় কাজের কথা বলে উপজেলার চওড়াটারী বাজার এলাকার মিথী ইলেকট্রনিকস এর দোকানে ডেকে নেয়। পরে বিকাল সাড়ে ৫ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকার নজির হোসেন এর নেতৃত্বে ৫-৭ জনের একটি দল রুকানার ঢাকা মেট্রো ১৪-১১১৪ নাম্বারের একটি মাইক্রোবাসে যোগে মিথী ইলেকট্রনিক দোকানের কাছে পৌঁছে। এ সময় তারা আব্দুল মান্নান হিরাকে দোকান থেকে বাইরে ডেকে নিয়ে ফিল্মি স্টাইলে তাকে জোডরপূর্বক অপহরণ করে ওই মাইক্রবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
জাহাঙ্গীর আলম মণ্ডল আরো বলেন,ঘটনার দিন বিকেল থেকে হিরার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যার্থ হয়ে রাত অনুমান সাড়ে ৮ টাযর দিকে সদর থানায় বিষয়টি অবগত করলে তারা জানান, আব্দুল মান্নান হিরা বর্তমানে আমাদের তত্বাবধানে লালমনিরহাট সদর হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন হিরার সাথে দেখা করে জানতে পারি হিরাকে নজির হোসেন গংরা তুলে নিয়ে তার বাড়ি এলাকায় নিয়ে অমানুসিক নির্যাতন চালায়। এসময় তার সাথে থাকা দলিল সম্পাদনের বায়নার অন্যের দেয়া ৫০ হাজার টাকা,একটি স্মার্ট ফোন ও একটি বাটাম ফোন ছিনিয়ে নেয়। নজির হোসেনের করা শারিরীক ও মানসিক নির্যাতনে হিরার অবস্থা আশংকাজনক হলে তারা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে। সদর থানা পুলিশ হিরাকে চিকিৎসার জন্য প্রথমে লালমবিরহাট সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশের তত্বাবধানে রংপুর মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন।
সংবাদ সম্মেলনে নজির হোসেন ও শাহানাজ গং পরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জের ধরে হিরাকে অপহরণ করে নির্যাতন করেছে, যা আইন পরিপন্থী দাবি করে জাহাঙ্গীর আলম মণ্ডল ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied