শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ছাই
বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পূড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরণখোলা ও মোড়েলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত এবং মুহূর্তেই পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
শরণখোলা ফায়ার সার্ভিসের ইনচার্জ শেখ ফিরোজ আলী জানান, খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে অন্য দোকানগুলোকে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত