চট্টগ্রামে ডি ডেভলপমেন্ট লিমিটেড এর প্রকৌশলী ও নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধিন ডি ভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নামের একটি কোম্পানির প্রকৌশলী অভিজিত কৃঞ্চ সুশীল(৩৪), নিরাপত্তা প্রহরী আব্দুন নবী(৪০)কে দুর্ত্তৃরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় প্রকৌশলী অভিজিত কৃঞ্চ সুশীল বাদী হয়ে রাকেশ বিশ্বাস শুভ(২৫), সুভাষ বিশ্বাস(৬০)সহ অজ্ঞাত তিন চার জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় গত ২৭ অক্টোবর মামলা করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রঙ্গম কনভেশন নামের একটি হল ভাড়া নিয়ে তারা ব্যবসা শুরু করে। এতে তাদের মধ্যে বিরোধ সৃষ্ঠি হলে ব্যবসার অংশিদাররা চলে যান, সুভাষ বিশ্বাস(২০), রাকেশ বিশ্বাস শুভ মিলে ডি ডেভলপমেন্ট কোম্পানির একটি ফ্ল্যাট জোর পূর্বক দখলে নিয়ে বিদ্যুৎ ও পানির সংযোগ অবৈধভাবে ৩/৪ বছর ধরে ব্যবহার করে আসছে। সম্প্রতি তাদের পানির লাইনে সমস্যা দেখা দিলে প্রকৌশলী অভিজিত কৃঞ্চ সুশীলকে গালিগালাজ করে পরিকল্পিতভাবে লোহার রড অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালিয়ে রক্তাত্ব করে, পকেটে থাকা ৩০ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এসময় কোম্পানির নিরাপত্তা প্রহরী আব্দুন নবী এগিয়ে আসলে তাকেও হামলা করে। স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে গেলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগেও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে কোম্পানির পক্ষ থেকে জিডি করা হয়েছিল।
হামলার শিকার আহত প্রকৌশলী অভিজিত কৃঞ্চ সুশীল জানান, অবৈধভাবে বিদ্যুৎ ও পানির লাইন নিয়ে বসবাস করে আসলেও কোম্পানির লোকজন নিষেধ করেনি, উনার লাইন নিজেই নষ্ঠ করে বহিরাগত ভাড়া করা সন্ত্রাসী দিয়ে আমার উপর এবং নিরাপত্তা প্রহরীর উপর হামলা চালিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, প্রকৌশলী অভিজিতের উপর হামলার বিষয়ে তদন্ত চলছে, তদন্ত ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ