পাংশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এ বীজ ও সার বিতরণ উপলক্ষে বৃহম্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়। ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম, পেঁয়াজ, গ্রীস্মকালীন মুগ, মসুর ও খেসারির ফসলের বীজ বিতরণ শুরু হয়েছে। উপজেলার ৪ হাজার ৩৫ জন কৃষক এ বীজ পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, ৪ হাজার ৩৫ জন কৃষকের ফসলি জমির ওপর ভিত্তি করে বীজ বিতরণ করা হবে। এছাড়া ৪ হাজার ৩৫ জন কৃষকই ১০ কেজি হারে এমওপি ও ডিএপি সার পাবেন। আগামী সপ্তাহের মধ্যে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম শেষ করা হবে বলে জানান তিনি।
আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়া), উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাইনুদ্দিন সাআদ।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন