পাইকগাছায় বাইসাইকেল রাখার অপরাধে শিক্ষার্থীকে পেটালো অফিস সহকারী
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বাইসাইকেল রাখার অপরাধে১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী। বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানাযায়, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ৬ ষ্ঠ শ্রেণির ছাত্র দক্ষিন সলুয়া গ্রামের বিষ্ণু দাশের ছেলে অংকন দাশ বিদ্যালয়ের ভবনের গায়ে সাইকেল রাখে। সাইকেল রাখার অপরাধে বুধবার(১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের নির্মান সহকারী কাম কম্পিউটার অপারেটর (ইনডেকস্ নম্বর ৭৫৯৯৩৯) শেখ আজিজুর রহমান ওই শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। শিক্ষার্থীর গায়ে আঘাতের ( বেতের দাগ) বিভিন্ন স্থানে স্পষ্টভাবে ফুটে ওঠে। একজন অফিস সহকারী কর্তৃক শারীরিক নির্যাতনের ঘটনায় অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এবিষয়ে শিক্ষার্থীর পিতা বিষ্ণু দাশ ছেলেকে পিটানোর সত্যতা স্বীকার করেছেন।
অভিযুক্ত শেখ আজিজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য ফোন দিলে সংবাদকর্মী পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন। প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদ বলেন, বিষয়টি আমি শুনি নাই, শুনে বিষয়টি দেখবো।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied