ইলন মাস্ক কেনার পর বিদ্বেষ বেড়েছে টুইটারে
মাত্র কিছু দিন হল বহুল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। কিন্তু একটি রিপোর্টে দাবি করা হয়েছে, মালিকানা বদলের পরপরই এক ধাক্কায় ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিদ্বেষমূলক আক্রমণ বহু গুণ বেড়ে গেছে। সম্প্রতি একটি রিপোর্টে এই দাবি করেছে ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেট’ নামের সংস্থাটি।
ওই ডিজিটাল পর্যবেক্ষণ সংস্থার গবেষকেরা জানান, চলতি বছরের বাকি মাসগুলোয় কৃষ্ণাঙ্গ মানুষদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ যে পরিমাণে ছিল, গত কয়েক সপ্তাহে তা বেড়ে হয়েছে ২৬ হাজার গুণ। শুধু কৃষ্ণাঙ্গেরাই নন, টুইটারের বিভিন্ন পোস্টের মাধ্যমে বিদ্বেষমূলক আচরণের শিকার হচ্ছেন, রুপান্তরকামী এবং সমকামী পুরুষেরা। ছাড় পাচ্ছেন না ইহুদিরাও।
ওই সংস্থা জানায়, গত কয়েক সপ্তাহে গোটা বিশ্বে ইংরেজিতে করা মোট ৮০ হাজার টুইট ও সেগুলোর রিটুইট নিয়ে গবেষণা করেছে তারা। সেখানেই দেখা গেছে, ইংরেজিতে লেখা টুইটগুলোয় বিদ্বেষমূলক আক্রমণের পরিমাণ সব থেকে বেশি।
টুইটারে ছাঁটাই বিতর্কের মধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন সংস্থার ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ বিভাগের প্রধান ইয়োয়েল রথ। বস্তুত পদত্যাগ করার দিন কয়েক আগেই সংবাদমাধ্যমের কাছে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, এই ধরনের বিদ্বেষমূলক আক্রমণ সম্প্রতি বেড়েছে। তবে সেই সঙ্গেই তার দাবি ছিল, এই ধরনের টুইটে রাশ টানতে সংস্থাটি সম্প্রতি নানা সদর্থক পদক্ষেপও নিয়েছে। গত ৩১ অক্টোবর সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দেড় হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, টুইটারের মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ অবশ্য মানতে চাননি মাস্ক। বরং জানিয়েছিলেন, তিনি বাক স্বাধীনতায় বিশ্বাসী। তিনি টুইটারের মালিকানা নেওয়ার পরে সংস্থার নানা নীতি পাল্টাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেননি মাস্ক। সূত্র: সিবিসি
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের