ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কালুখালীতে ধার নেয়া টাকা পরিশোধ না করে মামাতো ভাইকে খুন, ফুপাতো ভাই গ্রেপ্তার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১২-১১-২০২২ বিকাল ৫:১১

 

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের চার দিন পর মো. মোশারফ মোল্লা (৫৪) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালুখালী খানা পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আমবাড়ীয়া গ্রামের আমিরুল ইসলামের বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা। নিহত মোশারফ মোল্লা একই গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

এ ঘটনায় রান্নু শাহ (৪৯) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে কালুখালী থানা পুলিশ। রান্নু শাহ একই গ্রামের আবজাল শাহ’র ছেলে এবং নিহত মোশারফ মোল্লার মামাত ভাই।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, নিহত মোশারফ মোল্লা গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ হয়। পরদিন ৯ নভেম্বর তার মেয়ে জেমি (৩৪) থানায় একটি সাধারণ ডায়েরী করে। তারই প্রেক্ষীতে আমরা অনুসন্ধান করে রান্নু শাহকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মোশারফ মোল্লাকে হত্যা করেছেন বলে স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য মতেই আমরা মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, আমারা জানতে পেরেছি রান্নু শাহ ও মোশারফ মোল্লা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। তাদের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। সেই সম্পর্কের জের ধরেই মোশারফ মোল্লা তার জমি বন্দুক রেখে ফুপাতো ভাই রান্নু শাহকে এক লাখ টাকা ধার দিয়েছিল। নির্ধারিত সময় টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে। এক পর্যায়ে ঘটনার দিন রাত ১০ টার দিকে মোশারফ মোল্লাকে ফোন করে ডেকে নেয় রান্নু শাহ। 

ঘটনাস্থলে মাছ ধরা জ্বাল (নেট) গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যা নিশ্চিত হওয়ার পর মৃতদেহ গুম করার জন্য আমিরুল ইসলামের ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাংকের ভেতরে মৃতদেহ লুকিয়ে রেখে চলে পালিয়ে যায়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো  হয়েছে। কালুখালী থানায় ৩০২/২০১ ধারায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। এ ঘটানায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন