ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজেদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারি : জয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২২ বিকাল ৫:৩৮

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপার্সন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার বিশ্বাস আপনারাই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করবেন। আর এটা আমাদের জীবদ্দশাতেই মধ্যেই হবে। নিজেদের পরিশ্রম, মেধা দিয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবো। নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস ও দেশপ্রেম থাকে তাহলে নিজের দেশের মানুষের জন্য সবকিছু করা সম্ভব। নিজের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা যদি না থাকে, তাহলে দেশের ভালো কিভাবে চাইতে পারি? শনিবার (১২ নভেম্বর) বিকালে সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিজয়ী ও মনোনীতদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, আপনারা যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য, দেশের  সেবা করছেন- এটা আমাদের সব নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ। আপনাদের মতো তরুণ তরুণীরা নিজের প্রচেষ্টায়, কারও কাছে হাত না পেতে, নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো অল্প হোক, বেশি হোক কাজ শুরু করে দিচ্ছেন। আপনারা কারও জন্য বসে নেই। এটাই হচ্ছে আমাদের চেতনা, আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসই ছিল যে আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি।

তিনি বলেন, আজ বিশ্বে অনেক সংকট চলছে, যুদ্ধ চলছে, সমস্যা চলছে । দুই বছর আগেই আমরা কোভিড মোকাবিলা করলাম। সেটি যেতে না যেতে যুদ্ধ, সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অর্থনীতিক চাপ পড়ছে। এসব নিয়েই আজকাল খবরে অনেক শোনা যায়, অনেকেই ভয়ে ভয়ে থাকেন যে—এই সমস্যা আমাদের দেশ কিভাবে মোকাবিলা করবে। এই তরুণরাই হচ্ছে মোকাবিলা করার উদাহরণ। সমস্যার শেষ থাকে না । এই ১৪-১৫ বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় তার মধ্যে আমরা কী কী সমস্যা দেখেছি। প্রথমেই ছিল বিদ্যুতের সমস্যা, তখন সবার চিন্তা যে ৮ ঘণ্টা লোডশেডিং হয় এটা আমরা কিভাবে সমাধান করবো, এটা তো সম্ভব না। তারপর অর্থনীতি, এত মানুষকে কিভাবে খাওয়ানো হবে, এই অর্থনীতিকে কিভাবে আগানো যায়। সেটাও আমরা করে দেখিয়েছি। তারপর এলো কোভিড, এটা নিয়ে সবাই ভয়ে ছিল। এটা ছিল সারাবিশ্বের আতঙ্ক। তবে কী দেখা গেল, বাংলাদেশ নিজেদের মতো করে, নিজেদের পরিকল্পনায় বিশ্বের বেশিরভাগ দেশ থেকে এমনকি সবচেয়ে ধনী দেশ থেকেও আরও ভালভাবে মোকাবিলা করেছি। আমি গর্ব বোধ করি যখন প্রত্যেক বছর জয় বাংলা পুরস্কার দেই, তখন যে এতগুলো সংগঠন এগিয়ে আসে, আবেদন করে।

জয় বলেন, প্রথম বছর ২০০ সংগঠনের মতো আবেদন করেছিল। প্রত্যেক বছর এটা বাড়ছে। এখন সাড়ে তিন লাখ আমাদের প্রতিনিধি আছে। যারা সারা দেশে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আজ নিজের এত আনন্দ লাগছে যখন দেখি যে আমাদের দেশে রোবটিক হাত বানানো হচ্ছে। এটা অসাধারণ। আমাদের দেশ থেকে প্রতিনিধি যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য এটা অসাধারণ। আপনারা সবাই অসাধারণ কাজ করছেন। আমাদের দেশ একটি অসাধারণ দেশ। এই অল্প জায়গার মধ্যে মানুষকে আমরা স্বাধীন করেছি নিজের রক্ত দিয়ে। এই ১৬ কোটি মানুষকে ১০-১৫ বছরে আমরা দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত করেছি। এই তরুণ তরুণীরা, পুরস্কার বিজয়ীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। তরুণরাই দেশের ভবিষ্যৎ, দেশকে আপনারাই এগিয়ে নিয়ে যেতে পারবেন।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী