ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে 'সেলুন পাঠাগার বিশ্বজুড়ে'র বুক সেলফ বিতরণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:৩
সেলুনে আগত সেবাগ্রহীদের দীর্ঘ সিরিয়ালের ফাঁকে সময় কাটাতে আকর্ষণীয় বই বা  শিক্ষণীয় গ্রন্থ নজরে পড়লে বই পড়ার ইচ্ছে জাগ্রত হবে পাঠকদের মাঝে। পরক্ষণে বই পড়ে অবসর সময় কাজে লাগিয়ে জ্ঞানের পরিধি বাড়াতে পারেন সেবাগ্রহীরা। আর পাঠক তৈরি করতে কবি গোলাম মাওলা জসিম নিজস্ব অর্থায়নে দেশের বিভিন্ন সেলুনে স্থাপন করেছেন সেলুন পাঠাগার। তারই  ধারাবাহিকতায় রোববার (১৩ নভেম্বর)  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা বাজারে ফ্যাশন হেয়ার ড্রেসার সেলুনে বুক সেলফ স্থাপন করা হয়েছে।
 
পাঠাগার উদ্বোধন করেন ব্যবসায়ী মো. নুরুল আলম। এ সময় উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, মোঘল আমলে প্রায় তিনশ বছর আগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা গ্রামে নির্মিত হয়‘বজরা শাহী মসজিদ’। ঐতিহ্যবাহী এই মসজিদের পাশে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’- সময়ের প্রয়োজনো উপযোগী কার্যক্রমকে সাধুবাদ জানাই। যেখানে ক্রমশই হারিয়ে যাচ্ছে মানবতা ও বই পড়ার আগ্রহ, সেখানে এমন উদ্যোগের ফলে বই পড়ায় পাঠক তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়ার নেপথ্যে কাজ করবে।
 
সেলুন পাঠাগার বিশ্বজুড়ের উদ্যোক্তা কবি গোলাম মাওলা জসিম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে  বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে  আমার এ উদ্যোগ। এক্ষেত্রে সেলুন অন্যতম একটি স্থান। যেখানে সময়ের সঠিক ব্যবহারে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।
 
বুক সেলফ হস্তান্তর কার্যক্রমে সেলুন মালিক পিযুষ শীল ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ ব্যতিক্রমী  কার্যক্রম শুরু হয়, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী