গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বর্ণের চেইন চুরি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে স্বর্ণের চেইন চুরির ঘটনা ঘটেছে। ১ ভরি ওজনের গলার হারটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা।
জানা গেছে, উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের প্রবাসী আজিজুল হকের স্ত্রী মোছা. সূচনা তার ৬ মাস বয়সী শিশুকে চিকিৎসা করাতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আউটডোরের টিকিট কেটে শিশু চিকিৎসক ডা. ইফতেখার নাইমা আফরিনের কক্ষের সামনে অপেক্ষাকালে হঠাৎ ভিড় বেড়ে যায়। এ সময় সূচনার গায়ে ধাক্কা লাগে, এর কিছুক্ষণ পর তিনি গলায় হাত দিয়ে দেখেন হারটি নেই। তখন সূচনা গলার হার নেই বলে চিৎকার দিয়ে ওঠেন। চোর চক্র গলার হার নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সময় উপস্থিত মাজহারুল ইসলাম বলেন, শিশুর চিকিৎসা করাতে এসেছিল মহিলাটি। তার গলার স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার পর সে টের পেয়ে চিৎকার দিয়ে ওঠে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগেও রোগীদের কাছ থেকে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস চুরি করেছে সক্রিয় চোর চক্র। দু-একবার চোর চক্রের সদস্যদের হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেও এই চোর চক্র থেকে স্থায়ীভাবে পরিত্রাণ মিলছে না বলে অনেকের দাবি। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনরা প্রায়ই এমন ক্ষতির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী ও চিকিৎসা নিতে আসা রোগীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতালে আরো নজরদারি বাড়ানো এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতার সাথে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied