ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে মাদ্রাসার নির্মাণাধীন ভবনে শ্রমিকের ফাঁস লাগিয়ে আত্মহত্যা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:৪৮
মৌলভীবাজারের জুড়ী উপজেলার হযরত শাহখাকী (রহ.) আলিম মাদ্রাসার নির্মাণাধীন ভবন থেকে রোববার (১৩ নভেম্বর) দুপুরে সাহিদ আলী (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
জানা গেছে, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাহিদ আলী হযরত শাহখাকী (রহ) আলিম মাদ্রাসার নির্মাণাধীন ভবণে শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ওই মাদ্রাসার নৈশপ্রহরী সুরজান আলীর সাথে খোশগল্প করে নির্মাণাধীন ভবনের নিচতলার কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ওই ভবনের দ্বিতীয় তলায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রিন্সিপালকে অবগত করে। পরে জুড়ী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। 
 
নৈশপ্রহরী সুরজান আলী বলেন, শনিবার এশার আযানের সময় সাহিদ আলীর সাথে আমার শেষ কথা হয়। সে ঘুমিয়ে পড়লে আমি রাতের খাবার খেতে বাড়িতে যাই। পরে এসে রাত আড়াইটা পর্যন্ত ডিউটি করে বাড়িতে চলে যাই। 
 
নিহতের ভাই আসিদ আলী ও চাচাতো ভাই রুবেল হোসেন বলেন, সাহিদ খুবই শান্তশিষ্ট ছিল। কারো সাথে তার কোনো পূর্ববিরোধ ছিল না। সে তার কক্ষে আত্মহত্যা করতে পারত। নির্মাণাধীন ভবণের দ্বিতীয় তলায় ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যাওয়ায় তারা সন্দিহান। তারা পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। 
 
নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের হাসান আলী বলেন, সকালে খবর পেয়ে সাহিদ আলীর দুই ভাই ও বোনসহ ঘটনাস্থলে আসি। সে দীর্ঘদিন যাবৎ আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছে। তার অনাকাঙ্ক্ষিত মুত্যুতে আমরা মর্মাহত। 
 
হযরত শাহখাকী (রহ.) আলিম মাদ্রাসার প্রিন্সিপাল একেএম ইয়াকুব আলী বলেন, শিক্ষার্থীরা ঝুলন্ত লাশ দেখে আমাকে জানায়। আমি বিষয়টি সাথে সাথে জুড়ী থানাকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 
 
জুড়ি থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার