শীঘ্রই মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগাং’
চট্টগ্রাম সিটির সুগন্ধা (ঝুমুর) সিনেমা হল ও সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগাং’। চলচ্চিত্রটি শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সুগন্ধা সিনেমা হলে চলবে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও ক্রিয়েটিভ পরিচালক হিসেবে রয়েছেন রিয়াদ বিন মাহবুব। তার মতে, এ সিনেমাটি মুক্তি পাচ্ছে, এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। সন্তান ভুমিষ্ঠ হওয়ার মত ব্যাপার এটা। চলচ্চিত্রটির বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন ‘গল্পটির বিশেষত্ব বলতে, এটা আসলে একান্তই আমার শহরের গল্প; যেটা আমি বলতে চেয়েছি, আমার শহরের সংস্কৃতি, বন্ধুত্ব কিংবা প্রেম- এসবের আলাদা কিসিম আছে। আমি তার গভীরে যাওয়ার চেষ্টা করেছি। আর এ চেষ্টাটাকে আমি আলাদা বিশেষত্বে ফেলতে পারি।’ তিনি জানান, ‘মেইড চিটাগং’ চট্টগ্রামে সুগন্ধা ও সিলভার স্ক্রিনে মুক্তি পাবে। ডিসেম্বর থেকে ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্সসহ অন্যান্য প্রেক্ষাগৃহে এবং এরপর মিডল ইস্ট ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন জায়গায় মুক্তি পাবে। রিয়াদ বিন মাহবুব বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জন্য ধারাবাহিক নাটক ‘বাঘবন্দি’ নির্মাণ করছেন। বর্তমানে নাটকটির শুটিং চলছে। ভবিষ্যতে চলচ্চিত্র নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে এ নির্মাতার। ‘চলচ্চিত্র তৈরি করায় আমার মূল লক্ষ্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফিচার ফিল্মে হাত দিব।’
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ