পাইকগাছায় নতুন ভোটার হলেন প্রায় ১৩ হাজার
খুলনার পাইকগাছায় নতুন ভোটার হয়েছেন প্রায় ১৩ হাজার। ভোটার তালিকা হালনাগাদের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে কেউ বাদ পড়ে গেলে যে কোনো সময় ভোটার হতে পারবেন।
উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা মিলে নতুন ভোটার বেড়েছে ১২ হাজার ৮৯৫ জন। সব মিলিয়ে উপজেলায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৮ জন। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হয়। এতে যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৭ তাদের নিবন্ধন করা হয়।
উপজেলা নিবার্চন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, হালনাগাদে নতুন ভোটার বেড়েছে ১২ হাজার ৮৯৫ জন, যার মধ্যে পুরুষ ৬ হাজার ৬৬১ জন ও নারী ৬ হাজার ২৩৪ জন। হালনাগাদসহ অত্র উপজেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯০৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ৮৯৫ জন এবং নারী ১ লাখ ১৮ হাজার ১৩ জন।
উপজেলা নিবার্চন অফিসার জানান, নতুন ভোটারদের মধ্যে যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৫ তারা সবাই আগামী নিবার্চনে ভোট দিতে পারবেন। এছাড়া বাকিরা সবাই আইডি কার্ড পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, অফিসিয়াল আবেদনের মাধ্যমে যে কোনো সময় ভোটার হওয়ার সুযোগ রয়েছে। হালনাগাদ তালিকায় যদি কেউ বাদ গিয়ে থাকে তারা অফিসিয়াল আবেদনের মাধ্যমে ভোটার হতে পারবেন।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত