দুর্গাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু তাহের ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা শিমু দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিব রায়, আইসিটি কর্মকর্তা সামিউল ইসলাম,দুর্গাপুর থানা ওসি শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন দপ্তরের ১৮টি স্টল অংশগ্রহণ করে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন