ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাবি উপাচার্যের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৪:৩৫

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মি. লি জিমিং আজ ১৪ নভেম্বর ২০২২ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামোগত উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে চীন সরকার দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আরও বেশি যৌথ কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।
 
রাষ্ট্রদূত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বৃত্তির সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে চীনা ভাষায় দক্ষ শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি জানান। বৈঠকে সমকালীন চীন বিষয়ে বাংলাদেশী বিশেষজ্ঞদের নিয়ে একটি পুল তৈরি করার ব্যাপারে আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা