ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকা জেলার সাভারে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, আটক ২


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৪-১১-২০২২ রাত ৯:১৮


সাভারে এক অটোরিকসা চালককে হাত পা বেধে মারধর করে ফেলে দিয়ে অটোরিকসা ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানা পুলিশ বলছে,গতকাল রাতে সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড থেকে তিন ছিনতাইকারী পিয়ার শেখ,সালাম ও মেহেদী সাভারে আসার জন্য ইসলাম নামের এক অটোরিকসা চালকের অটো ভাড়া নেন।

এসময় অটোরিকসাটি ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রীজের সামনে পৌছলে তিন ছিনতাইকারী তাকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত পা বেধে মহাসড়কের পাশে ফেলে দিয়ে অটোরিকসাটি ছিনতাই করে পালিয়ে যায়।

পরে পথচারীরা ওই অটোরিকসা চালককে উদ্ধার করে পুলিশকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় রাতেই অটোরিকসা চালক সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাই কারী পিয়ার শেখ ও সালামকে গ্রেপ্তার করে। এসময় দুই ছিনতাইকারীর কাছ থেকে দুটি অটোরিকসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়,এই ছিনতাইকারী চক্রটি দিনে বাসায় ঘুমায় আর রাত হলে মহাসড়কে ছিনতাইয়ে নামেন তারা।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার