ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৩:২১

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরবর্তী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে দুর্গাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ফায়ার স্টেশনের সদস্য মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, থানার এসআই আনিস, মরহুম পৌর মেয়রের পুত্র আজহারুল ইসলাম আরিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ ফায়ার স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। 

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত