বলেশ্বরপাড়ে ডিজিটাল মেলার উদ্বোধন
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দার বলেশ্বরপাড়ের রিভারভিউ পার্কে দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। শরণখোলা উপজেলা প্রশাসন আয়োজিত মেলা উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে বলেশ্বর রিভারভিউ পার্কে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে মেলার উদ্বোধন ঘোষণা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়াম্যান মো. রায়হান উদ্দিন শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন প্রমুখ।
উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণ করা উপজেলা প্রশাসন, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টি স্টল পরিদর্শন করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় বলেশ্বর পার্কে গান ও কবিতা উপভোগ করেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied