ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দোহারে স্বাস্থ্যবিধি মেনে মিলবে পশুর হাট


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১২-৭-২০২১ বিকাল ৫:২৮
ঢাকা জেলার দোহার উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসানো নিয়ে বিশেষ আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলার চারটি নির্দিষ্ট স্থান  জয়পাড়া, মেঘুলা, বাংলাবাজার ও মইতপাড়া এলাকায় পশুর হাট বসবে বলে এ সভায় সিদ্ধান্ত হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এ সভায়।
 
সভায় পশুর হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত হয়- নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট বসানো যাবে না আর বসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ১৭ বছরের নিচে এবং ৬০ বছরের  ঊর্ধ্ব বয়সীদের হাটে প্রবেশ করতে দেয়া যাবে না। একটি পশু কিনতে দুজনের অধিক ব্যক্তি হাটে প্রবেশ করতে পারবে না। হাট পর্যবেক্ষণের জন্য প্রতিটি হাটে মনিটরিং সেলের ব্যবস্থা থাকতে হবে। পশুর হাটের বর্জ্য নিষ্কাশন ও পর্যাপ্ত পরিমাণে লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং  হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। পশুর হাটে শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র রখতে হবে। ঠাণ্ডা, জ্বর ও কাশিতে আক্রান্তদের পশুর হাটে প্রবেশ করতে দেয়া যাবে না। স্বাস্থ্যবিধিসংবলিত ব্যানার, পোস্টার টাঙানোসহ সব সময় মাইকে স্বাস্থ্যবিধি বিষয়ক প্রচারের ব্যবস্থাও থাকতে হবে। জাল টাকা শনাক্তকরণের জন্য যন্ত্র ও স্বেচ্ছাসেবী নিয়োগ থাকতে হবে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। যদি কোনো হাট ইজারাদার এ সিদ্ধান্তগুলো বাস্তবায়ন না করে তবে ওই হাট বন্ধ করে দেয়া হবে।
 
এ বিষয়ে জয়পাড়া দেবীনগর হাটের ইজারাদার দেলওয়ার মাঝি জানান, সরকার আমাদের হাট বসানোর জন্য যেসব নিয়ম-নীতি দিয়েছে আমরা সে নিয়ম মেনেই হাট বসাব।
 
সভায় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মো. জসিম উদ্দিন, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান এবং হাটের ইজারাদারবৃন্দ।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার