দোহারে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ঢাকা জেলার দোহার উপজেলায় ৭ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ মো. জসিম উদ্দীন (৪০) ও মো. রাকিব (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। রোববার (১১ জুলাই) সকালে উপজেলার লটাখোলা ও দক্ষিণ জয়পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- মো. জসিম উদ্দীন, পিতা- আলী হোসেন, গ্রাম- উত্তর ইউসুফপুর এবং মো. রাকিব, পিতা- মো. শহিদ ফকির, গ্রাম- বানাঘাটা। বর্তমানে মো. রাকিব কার্তিকপুর গ্রামের বোরহান চাকলাদারের বাসায় ভাড়া থাকেন।
র্যাব-১১ জানায়, রোববার সকালে উপজেলার লটাখোলা ও দক্ষিণ জয়পাড়া এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মো. আবু ছালেহ-এর নেতৃত্বে র্যাব অভিযান চালিয়ে মো. জসিম উদ্দীন ও মো. আলী হোসেন বেপারীকে ৭ কেজি ৮৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের দোহার থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied