দোহারে যুবলীগ নেতার মৃত্যু : ঘরে নেই ১ কেজি চাল
ঢাকা জেলার দোহার উপজেলা যুবলীগ নেতা আমজাদ বেপারীর মৃত্যুতে বিপাকে পড়েছে তার পরিবার। এই নেতার অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার রেখে যাওয়া চার সদস্যের পরিবার।
জানা গেছে, গত ৮ জুলাই বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন আমজাদ বেপারী। রাতেই তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। আমজাদ বেপারীর বাড়ী মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামে। তিনি ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তার বড় মেয়ে আনিশা (১১) পঞ্চম শ্রেণিতে, মেজো মেয়ে আছিয়া (৫) গণশিক্ষা, ছোট মেয়ে আফিয়াকে (২ বছর ৫মাস) নিয়ে তার স্ত্রী অসহায় হয়ে পড়েছেন।
আমজাদ সম্পর্কে এলাকাবাসীর মন্তব্য, তিনি তার নিজের এলাকার সাধারণ মানুষের সাথে খুব সহজে মিশে যেতেন ও নানা সমস্যার কথা তুলে ধরতেন উপজেলা চেয়ারম্যানের কাছে। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের ঘনিষ্টজন বলে পরিচিততিনি। যে কোনো ধরনের সামাজিক উন্নয়নের কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখতেন। বয়স্ক ভাতা, শিশুকার্ড, বিধবা ভাতা প্রদানে সহায়তা করতেন। অথচ নিজের জন্য তিনিই কিছুই করেননি বলে জানিয়েছে তার পরিবার। ঘরে রেখে যাননি সন্তানদের জন্য এক সপ্তাহের খাবার, নেই ১ কেজি চালও। এখন কি কোনো ভাতা তার স্ত্রী-কন্যারা পাবেন? দলের সুসময়ে তার পরিবার কি পাবে কোনো সহায়তা? উপার্যনহীন পরিবারটির জন্য আওয়ামী পরিবারের কেউ কি এগিয়ে আসবেন? নেবে কি তার সন্তানদের শিক্ষার দায়িত্ব- এই প্রশ্ন এখন তার পরিবারের।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied