ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:৫৩
খুলনার পাইকগাছায় ৪৪তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও  বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু।
 
উপজেলা প্রসাশনের আয়োজনে আয়োজিত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, আওয়ামী লীগ নেতা সরদার মহসীনুর রহমান, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম প্রমুখ।
 
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার সিনিয়র ও জুনিয়র মিলে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, কপিলমুনি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি কলেজ, লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপিলমুনি সহচারী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ ও কপিলমুনি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়।
 
এ সময় এমপি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। এ সময় তাদের উদ্বোধনীয় বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষার্থীরা প্রধান অতিথিকে অবগত করেন।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার