দুর্গাপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
নেত্রকোনার দুর্গাপুরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ, বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনোস্ক হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে নানা আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বন্যার্ঢ্য শোভাযাত্রা, বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হজয়। শিক্ষার্থীদের আয়োজনে উদ্ভাবনী স্টলগুলো পরিদর্শন শেষে ‘বিদ্যুৎ ও পানি অপচয় রোধ’ প্রতিপাদ্যে আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
অন্যদের মধ্যে আলোচনা করেন- সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন তালুকদার, উপজেলা মৎস্য অফিসার মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন