বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে এমপি ও উপজেলা প্রসাশনের সাথে শুভেচ্ছা বিনিময়
খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু ও উপজেলা প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকালে সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু'র পাইকগাছার বাড়িতে এক মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, যুবলীগনেতা এম এম আজিজুল হাকিম প্রমুখ। সাংবাদিক সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কর্মকর্তারা। শুভেচ্ছা শেষে সাংবাদিকদের অধিকার ও সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এসময় বিভিন্ন সমস্যার সমাধান,করনীয় নিয়ে দিকনির্দেশনা দেন এমপি।
এ সময়ে তিনি নির্বাচনী এলাকায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। সবশেষে বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের মাতার ২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সাংবাদিকদের দেশের জনগণের জন্য সংবাদ পরিবেশন করার জন্য বলেন। এর পর বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পক্ষ থানা ওসি জিয়াউর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। ওসি জিয়াউর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করলে জনগণ উপকৃত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয়,খুলনা বিভাগীয় ও পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত