ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ক্ষমতায় এসে হজ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছি : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ২:৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় আসার পর হজ ব্যবস্থাকে ডিজিটালাইজড করেছি। নির্বাচনে আমাদের ইশতেহার ছিল ডিজিটিলাইজেশন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হজ ও ওমরা ব্যবস্থাপনা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় সৌদি বাদশাহর আমন্ত্রণে হজে গিয়েছি। তবে সেখানে কতো সমস্যা হয় তা আমি নিজের চোখে দেখেছি। সে থেকেই হাজীদের কষ্ট কমাতে কাজ করেছি। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এখন হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে।

তিনি আরো বলেন, ১৯৭৪ সালে ওআইসির সদস্য হয়। এতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত হয়। এরপরেই জাহাজে করে দেশ থেকে হজে যাওয়া যেত। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই জাহাজকে প্রমোদতরী হিসেবে ব্যবহার করেছেন জিয়াউর রহমান।

শেখ হাসিনা বলেন, ইসলামের প্রকৃত মর্মবাণী ধারন করে সকল প্রকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখে দিতে হবে।

তিনি বলেন, বর্তমানে বায়তুল মোকারম যেখানে রয়েছে, সেই জায়গা দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা যেন আমাদের দেশের তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় সেজন্যও তিনি কাজ করেছেন।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী