জুড়ীতে ফুলতলা ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রীসহ নৌকা চান ১১ প্রার্থী
মৌলভীবাজার জেলার জুড়ীতে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান মাসুক আহমদ ও তার স্ত্রী শিরিন আক্তার নৌকা প্রতীক চাওয়ায় উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ইউপি নির্বাচনে নৌকা চেয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন স্বামী-স্ত্রীসহ ১১ জন।
জানা গেছে, নৌকা প্রত্যাশী প্রার্থীরা বুধবার (১৬ নভেম্বর) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা প্রদান করেন। তারা হলেন- ফুলতলা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যানের আপন বাতিজা গোলাম জাকারিয়া পিয়াল, সাবেক চেয়ারম্যান ফয়াজ আলীর ছেলে আব্দুল আলিম সেলু, জায়েদ আহমদ, ডা. মো.শওকত আলী, আব্দুল বাছিদ ছায়াদ, সানী পান্ডে, গিয়াস উদ্দিন ও আব্দুল লতিফ বাবু।
আলাপকালে জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস বলেন, আগামী ২৯ ডিসেম্বরের ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে ১১ জন সিভি জমা দিয়েছেন। সকলের সিভি জেলায় পাঠানো হবে। জেলার মাধ্যমে কেন্দ্র থেকে একজন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied