পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে ৩টি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯ টি মনোনয়ন দাখিল
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে ৩টি প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯ টি মনোনয়ন দাখিল জমা দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ২৭ নভেম্বর পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১ টি পদের বিপরীতে প্রতিদ্বন্দি তিনটি প্যানেল হচ্ছে, বঙ্গবন্ধু আওয়ামীলীগ আইনজীবী পরিষদ, রাজ্জাক-আক্কাছ ঐক্য পরিষদ ও বাম গণতান্ত্রিক ঐক্য জোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোঃ মোজাফ্ফর হাসান জানান, ১৭ নভেম্বর বিকেল ৩টা পযর্ন্ত ছিল মনোনয়ন পত্র দাখিল ও যাচাইয়ের নির্ধারিত সময়। নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩টা প্যানেলে ও স্বতন্ত্র হিসেবে ১৯ টা মনোনয়নপত্র দাখিল হয়েছে। সব প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বৈধ ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড.পঙ্কজ কুমার ধর, বাম গণতান্ত্রিক জোটের এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল ও রাজ্জাক-আক্কাছ ঐক্য পরিষদের এ্যাড. মোঃ আব্দুর রাজ্জাক।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত