ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে মন্দিরে হামলা চালিয়ে শিবলিঙ্গ ভাংচুর ও দানবাক্সের অর্থ লুট


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-১১-২০২২ বিকাল ৭:১৯
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা বাজার সংলগ্ন তিস্তা সার্বজনিন শিব মন্দিরে হামলা চালিয়ে শিবলিঙ্গ ভাংচুর ও দানবাক্সের অর্থ লুটপাট করেছে দূর্বৃত্তরা।
 
শুক্রবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় লোকদের মাধ্যমে মন্দিরে দায়ীত্বরত দীনু চন্দ্র রায় দেখতে পান মন্দিরের গেট সংলগ্ন রাখা দানবাক্স এর তালা খোলা এবং টাইলস বসানো বটগাছের নিচে রাখা তিনটি শিব লিঙ্গের মধ্যে একটির আংশিক অংশ ভাঙ্গা।
 
পরে সদর থানা পুলিশসহ অনেককেই অবহিত করা হলে জেলা পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম, সদর থানার ওসি এরশাদুল হক, লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিরা লালসহ অনেকেই মন্দিরটি পরিদর্শন করেছেন।
 
এবিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, গত রাতে কয়েকজন দূর্বৃত্তরা তিস্তা বাজারের এই মন্দিরে অনাধিকার প্রবেশ করে প্রায় চারহাজার টাকা লুট করে নিয়ে যায়,আর একটি শিবলিঙ্গের আংশিক ভেঙ্গে ফেলে যায়। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা দূর্বল থাকায় অপরাধীরা এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি আশা করছি দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রফতার করতে সমর্থ হবো।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার