ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জি.এম কাদেরের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৮-১১-২০২২ রাত ৮:১৭
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যে ও ষড়যন্ত্রমূলক দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।
 
আজ শুক্রবার(১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে জেলা জাপার সদস্য সচিব জাহিদ হাসান লিমনের নেতৃত্ব জিএম কাদেরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি শহরের মুল মুল সড়ক প্রদক্ষিণ করে মিশনমোড় চত্বরে এসে সমাবেশ করে,সমাবেশে জেলা জাপার বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।বক্তব্যে জাপা নেতারা বলেন,জিএম কাদের দেশের সবচেয়ে পরিছন্ন রাজনেতিক নেতা।তার কাজ ও দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে পথভ্রষ্ট গুটিকয়েকজন নানা ষড়যন্ত্র করছে।তারই ধারাবাহিকতায় তারা মিথ্যা মামলা দিয়েছে। এ-সময় মিথ্যা মামলা আগামী ২০ নভেম্বর এর মধ্যে প্রত্যাহার না করা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুশিয়ারী দেন তারা।
 
উল্লেখ্য ;; জাপা চেয়ারম্যান জিএম কাদের এ-র দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত।গত বুধবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এর আদালত উভয় পক্ষের শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের রায় বহাল রাখে।জাপার চেয়ারম্যানের দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক কার্যক্রম এর উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও দল থেকে বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা এ মামলা করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার