ওসি রাশেদুজ্জামানের সহায়তায় হারানো শিশুকে ফিরে পেলেন বাবা
ময়মনসিংহের পাগলা থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামানের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৮ বছর বয়সী শিশু মুক্তাকিন হাসান লামিম ফিরে পেয়েছে তার বাবা। নিখোঁজের দুই দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা লামিমের বাবা। গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান শিশু লামিমকে তার বাবা রুবেল মিয়ার হাতে তুলে দেন।
শিশু লামিমের কাছ থেকে জানা যায়, সে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে ট্রেনে করে গফরগাঁও চলে আসে ট্রেনে থেকে নেমে স্টেশনে ছোটাছুটি করতে থাকে তখন অপরিচিত একজন আবার তাকে ঢাকা উদ্দেশ্য ট্রেনে উঠিয়ে দিলে পাগলা থানাধীন মশাখালী রেলওয়ে স্টেশনে ট্রেনটি থামায় আবার সে নেমে কান্নাকাটি করছিলো এসময় স্থানীয় লোকজন শিশুটিকে গ্রাম পুলিশ বিজয় রবিদাসের মাধ্যমে থানায় পাঠিয়ে দেন।
থানায় এনে জানতে পারে ঢাকা দক্ষিণখান থানা আওতাধীন গণ কবরস্থান মোড় এলাকায় শিশু লামিমের বাসা। ওসির নির্দেশে ডিএমপি ও দক্ষিণখান থানাসহ সারাদেশের প্রত্যেক থানায় বার্তা পাঠানো হয় এবং ওসি পাগলা থানা নামে ফেইসবুক আইডি থেকে শিশু লামিমের ছবিসহ পোস্ট করা হয়। এরপর হারানোর শিশুর সন্ধান পেয়ে শুক্রবার দুপুরে পাগলা থানায় এসে হাজির হন লামিমের বাবা রুবেল মিয়া। পরে সংবাদকর্মীদের উপস্থিতিতে বাবা'র কাছে তুলে দেয়া হয় শিশু লামিমকে । এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
লামিমের পিতা রুবেল মিয়া বলেন, লামিমের মা নেই তার মা গত দেড় বছর আগে রুবেল মিয়াকে তালাক দিয়ে চলে যায় তাই লামিম তার সাথে-ই থাকে। তিনি (লামিমের বাবা) শারীরিক প্রতিবন্ধী দুটো পায়েই সমস্যা তার নিজের শারীরিক সমস্যা এবং কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকায় ছেলের দেখাশোনায় ঘাটতি হয় অনেক সময়। বৃহস্পতিবার কাজ থেকে ফিরে এসে ছেলেকে বাসায় না পেয়ে খোঁজাখুজি শেষে ঢাকা দক্ষিণখান থানায় জিডি করতে এসে জানতে পারে তার ছেলে পাগলা থানায় রয়েছে। শুক্রবার বিকালে ছেলেকে ফিরে পেয়ে ওসির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, শিশুটি উদ্দেশ্যবিহীন এখানে চলে এসছে।সংবাদ পেয়ে তার বাবা এসেছিলেন। তাদের পরিচয় নিশ্চিত হয়ে এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার হাতে তুলে দিয়েছি।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন