ছাত্রজীবনের মধুর স্মৃতি রোমন্থন করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
‘আজকের দিনটি আমার জন্য চমৎকার ছিল। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস এবং অনুসঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষে সোহরাওয়ার্দী হলের ১৫৭নং রুমে গেলাম, যেখানে বিশ্ববিদ্যালয় জীবনে থাকতাম। রুমের বর্তমান স্টুডেন্টদের নিয়ে যে বিছানায় ঘুমাতাম (পাশে তিনজন বসে) যথা- সাহরিয়ার সোহাগ (গণপ্রশাসন), জুনায়েদ হুসাইন (ইতিহাস), সুসান্ত (সমাজ বিজ্ঞান)। আমার কাছে ওই রুমে যাওয়াটা খুব আবেগপ্রবণ ছিল।’ শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসে ফেসবুক পেজে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এই পোস্ট দেন।
১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬তম প্রতিষ্ঠা দিবসের অনুসঠানে প্রধান অতিথি ছিলেন ড. হাছান মাহমুদ। বিশ্ববিদ্যালয় জীবনে সোহরাওয়ার্দী হলের ১৫৭ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি। এই স্মৃতিময় কক্ষে বর্তমানের আবাসিক ছাত্রদের সাথে বেশ কিছুক্ষণ আন্তরিকভাবে আলাপ করেন তিনি।
দীর্ঘ ৪০ বছর পর এই স্মৃতিময় কক্ষে তিনি এলেন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে। তার এই সৌহাদ্যপূর্ণ আগমন বর্তমান ছাত্রদের প্রাণিত করেছে।
উল্লেখ্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ