ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঁশখালীতে ইয়াবাসহ আটক ২


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২২ বিকাল ৫:৪১

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে কক্সবাজার জেলার চকরিয়া ও উখিয়ার দুই ইয়াবা পাচারকারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউপিস্থ ফুটখালী ব্রিজের দক্ষিণে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ। এ সময় ৮০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউপির পূর্ব ডোমখালী ২নং ওয়ার্ড এলাকার মো. সেলিমের ছেলে মো. আরিফ(৩০)।

এছাড়া বৃহস্পতিবার বিকেলে একই এলাকায় অভিযান চালিয়ে একই জেলার উখিয়া থানার ঠ্যাংখালী ক্যাম্প-১৯-এর মৃত রহিমের ছেলে রশিদ আহমদকে (৫১) আটক করে পুলিশ। এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান থানার সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জামান / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ