নারী উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় জুলেখা খাতুন সোমা
প্রতি বছর ১৯ নভেম্বর বাংলাদেশসহ বিশ্বব্যাপী নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে অবদানের জন্য নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে এবং অনুপ্রাণিত করতে পালিত হয় নারী উদ্যোক্তা দিবস। নতুন নতুন উদ্যোক্তার জন্য অনুকরণীয় ময়মনসিংহের গফরগাঁওয়ের জুলেখা খাতুন সোমা।
শূন্য থেকে শুরু করা নারী উদ্যোক্তা জুলেখা খাতুন সোমা। তিনি আজ ময়মনসিংহসহ দেশের হাজার হাজার নারী উদ্যাক্তাদের আইডল। গফরগাঁও উপজেলার এ প্রথম সারির একজন নারী উদ্যোক্তা। তিনি নানা প্রতিবন্ধকতা পেরিয়ে একজন নারী উদ্যাক্তা হিসেবে নিজ এলাকা সহ দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি লাভ করেছেন।
তিনি চার বছর আগে মাত্র ৩৩ হাজার টাকার পুঁজি নিয়ে গফরগাঁও পৌরশহরের মধ্যেবাজারস্থ নিজ বাসায় এনএসপি হাউজ নামে একটি শোরুম চালু করেন। পরবর্তীতে ক্রেতাদের পছন্দ ক্রয় মাধ্যমকে আরও সহজ করতে বিশেষ করে বৈশ্বিক মহামারি করোনাকালীল সময়ে অনলাইনে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেন। এতে করে অনলাইনের মাধ্যমে যে কেউ তার পছন্দের পন্য-সেবা পছন্দ করে বিকাশ,রকেট কিংবা নগদ একাউন্টের মাধ্যমে টাকা পরিশোধের মাধ্যমে ঘরে বসেই সেবা গ্রহন করতে পারছেন। জুলেখা খাতুন আলতাফ গোলন্দাজ ড্রিগ্রী কলেজের অর্থনিতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। প্রতিদিন কলেজ ও সংসার সামলিয়ে নানা প্রতিবন্ধকতা শেষে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা।
জুলেখা খাতুন সোমা ইতিমধ্যে তিনি স্মার্ট নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন এবং উদ্যোক্তাদের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ইকবাল বাহারের "নিজের বলার মত গল্প" গ্রুপ থেকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নারী উদ্যাক্তার সম্মাননা পেয়েছেন।
আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের ছাত্রী মাকসুরাতুল ফেরদৌসী রুমকি বলেন, ম্যাডাম আমাদের পিছিয়ে পড়া নারীদের আইডল। উনার অনুপ্রেরণায় আমি বিজনেস শুরু করছি এবং আমার মত অনেকেই ম্যাডাম কে দেখে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।
জুলেখা খাতুন সোমা বলেন, নারী উদ্যোক্তা দিবসে সকল নারীদের জানাই শুভেচ্ছা দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস থাকলে যথোপযুক্ত কর্ম পরিকল্পনার মাধ্যমে সংসার করার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।
গফরগাঁও প্রেসক্লাব সভাপতি শফিকুল কাদির বলেন, নারী উদ্যোক্তা দিবসে সবাই কে জানাই শুভেচ্ছা। জুলেখা খাতুন সোমা শুধু নিজে কাজ করছেন না, বেকার যুব নারী-পুরুষদের উৎসাহ জোগাচ্ছেন। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বহু নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। সোমাকে অনুসরণ ও অনুকরণ করে অন্য নারীরাও উদ্যোক্তা হিসেবে আরও নারী এগিয়ে আসবে।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন