ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১১:৩০

ময়মনসিংহের গফরগাঁওয়ে শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামিম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সে পৌর শহরের ষোলহাসিয়া এলাকার ১নং গলির হামিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার শামছুল হকের ছেলে সাজ্জাদ (১৯) গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা দলের সমর্থক শামিম ও সাজ্জাদ পৌর শহরের চাঁন মসজিদের পাশে বৈদ্যুতিক খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শামিমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

পৌর কাউন্সিলর আমান উল্লাহ আমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার সমর্থক শামিম ও সাজ্জাদ বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে দুজনেই ছিটকে বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে পড়ে মারাত্মক আহত হয়। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে শামিম মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ