পাইকগাছায় শামুক-ঝিনুকের জমজমাট বাজার
খুলনার পাইকগাছার নদ-নদী থেকে অবাধে চলছে নিষিদ্ধ শামুক-ঝিনুক আহরণ। শামুক-ঝিনুককে বলা হয় প্রকৃতির ফিল্টার। জলাশয় থেকে ময়লা-আবর্জনা খেয়ে পানিকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে এটি। বন্যপ্রাণী নিধন আইনে প্রাকৃতিক উৎস থেকে শামুক-ঝিনুক আহরণ নিষিদ্ধ। তবে বাস্তব চিত্র ভিন্ন।
এসব শামুক-ঝিনুক কেনা-বেচায় পাইকগাছায় গড়ে উঠেছে আড়ত। চুন তৈরির প্রধান উপাদান হওয়ায় শামুক-ঝিনুকের এই রমরমা ব্যবসা চলছে। শিশু থেকে বৃদ্ধ, ছাত্র-কৃষক সব শ্রেণি-পেশার মানুষ ভাটার সময় শাকবাড়িয়া নদী থেকে আহরণ করছে শামুক ও ঝিনুক। আর পাইকগাছার চাঁদখালী বাজারের কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এগুলো ক্রয়-বিক্রয় করছেন।
কয়রার বৃদ্ধ হোসেন গাজী জানান, ঝিনুক কুড়িয়ে তার বেশ আয় হচ্ছে। দিনে দেড় থেকে দুই মণ ঝিনুক পাচ্ছেন। পরিবারের সব সদস্যকে নিয়ে ঝিনুক কুড়ান শাহিনুর রহমান। আবার অন্যদের কাছ থেকে কেনেন তিনি। পরে সেগুলো পাইকগাছার চাঁদখালী বাজারে বিক্রি করেন।
তামিম হোসেন নামে এক কিশোর জানায়, সে চার দিন আগে জানতে পেরেছে এখানে ভালো শামুক পাওয়া যায়। বিক্রিও সহজ। তারপর থেকে সে শামুক কুড়াচ্ছে। বিক্রি করছে ১২০ থেকে ২৪০ টাকা মণ দরে।
চাঁদখালী বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা ৩০০ থেকে ৩৬০ টাকা মণ দরে শামুক-ঝিনুক কিনছেন। এটা দিয়ে চুন তৈরি করেন।
চাঁদখালীর ইউপি সদস্য মো. কাইয়ুম হোসেন বলেন, চাঁদখালী বাজারের বেশকিছু ব্যক্তি ঝিনুকের ব্যবসা করেন।
কয়রার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, শামুক-ঝিনুক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। এগুলোকে প্রকৃতির ফিল্টার বলা হয়। বন্যপ্রাণী নিধন আইনে প্রাকৃতিক উৎস্য থেকে শামুক-ঝিনুক আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। অবৈধভাবে এ কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
অবাধে শামুক-ঝিনুক আহরণেল বিষয়টি অবগত করলে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসা মমতাজ বেগম জানান, খোঁজ নিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত