ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্স চ্যাম্পিয়ন হলেই খুশি কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১২:৩২

বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। গোটা বিশ্ব এখন ফুটবলে মাতোয়ারা। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও কমতি নেই উন্মাদনা। সাধারণ মানুষ, সেলিব্রেটি থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের মানুষেরাও নিজের প্রিয় দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নানা স্ট্যাটাস। তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পছন্দ তিনটি দল। আর এদের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হলেই খুশি তিনি।

শনিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে কাদের বলেন, তিনি সব দলের খেলাই দেখেন। ভালো খেলা কোনোটাই তিনি মিস করেন না। তবে, বিশ্বকাপে সুনির্দিষ্টভাবে কোনো দলতে তিনি সমর্থন না করেন না। কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন হলেই তিনি খুশি হবেন।

এদিকে বিএনপির মহাসচিক মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্নীতি-লুটপাট ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলছে। সংগত কারণেই এখন আর মাথায় ফুটবল নেই। আগে ব্রাজিলকে সাপোর্ট করতাম। খেলা দেখার সেই পরিবেশ, সুযোগ ও সময় এখন নেই।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় বিশ্বকাপের ২২তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রায় ৬০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন কাতারের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এতে বিশ্ববিখ্যাত জনপ্রিয় শিল্পী ও সংগীতজ্ঞরা দর্শক মাতাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক লিল বেবি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ অনেকেই পারফরম্যান্স করবেন।

বিশ্বকাপের ২২তম আসরের অফিসিয়াল থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন লিল ববি। এ গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। নোরার সঙ্গে থাকবেন মানাল ও রেহমা। এ ছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা

প্রীতি / প্রীতি

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি