ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাংবাদিক শাহাদাত হোসেন কাজল আর নেই


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২০-১১-২০২২ দুপুর ১২:৩৭

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন কাজল শনিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল  কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শনিবার সকালে দুর্গাপুর প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাদ আসর স্বরণীকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি কর্মজীবনে দৈনিক বাংলা বাজার, দৈনিক আমাদের সময়, আজকের বাংলাদেশসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ঢাকা প্রতিদিন ও ইংরেজি পত্রিকা নিউ এইজে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে দুর্গাপুর প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর উপজেলা প্রশাসন, নেত্রকোনা জেলা প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, কলমাকান্দা প্রেসক্লাব,পূর্বধলা প্রেসক্লাব, বারহাট্টা প্রেসক্লাব, কমরেড মণি সিংহ মেলা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত