ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১১:৪৫
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে  এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত কবির হোসেন কালু (৩১) ময়মনসিংহ জেলার ভালুকা থানার সোহাল গ্রামের মৃত্যু কুদরাত আলীর ছেলে। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে সালনা এলাকার ফ্রেন্ডস নিটিং লিমিটেড নামক পোশাক কারখানায় চাকরি করতেন।
 
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহত কবির সকালে কোনাবাড়ী থেকে তার কর্মস্থল সালনায় যাওয়ার পথে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত ট্রাক ড্রাইভার নূর মোহাম্মদ (৪৫) জয়পুরহাট জেলার সদর থানা এলাকার শামসুদ্দিনের ছেলে।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার