রায়গঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৫
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরাট থেকে নারায়ণগঞ্জগামী মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মাস্টার পাম্প (পিংকি পাম্প) হাইওয়ে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার কালীগঞ্জের উত্তর বত্রিশ হাজারি (চাপার হাট) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল ইসলাম, সুদনা রায়ের ছেলে সুমন্ত রায়, তরুণী রায়ের ছেলে রতন চন্দ্র, সিরাজগঞ্জ সদর থানার চককোদাশপাড়া এলাকার আব্দুল হানিফ শেখের ছেলে রাসেল শেখ ও রাজু শেখ।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে রায়গঞ্জ থানা পুলিশ ৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করে। এ সময় গাঁজা ও ফেনসিডিল বহনকারী িএকটি ট্রাক, একটি মোটরসাইকেলসহ নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied