রাবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল
ফুটবলকে কেন্দ্র করে উন্মাদনা নতুন কিছু নয়। তবে বিশ্বকাপ আসলে এ উন্মাদনা আরো কয়েকগুণ বেড়ে যায়। শহর থেকে গ্রামে সমান্তরালে ছড়িয়ে যায় উন্মাদনা। সকলে ব্যাস্ত হয়ে যায় প্রিয় দলের জার্সি এবং পতাকা কিনতে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় তর্ক-বিতর্ক।
বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া এসে লেগেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। আজ রোববার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা। বেলা ১১টা থেকেই আর্জেন্টিনার সমর্থকরা জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। দুপুর ১২টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা টুকিটাকি চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
মিছিলে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর প্রভাষক এ টি এম শাহেদ পারভেজ। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যায়ে যে পরিমাণ আর্জেন্টিনার ফ্যান আছে তাদের যে পরিমাণ দোয়া সব মিলায় এবার কাপ আমরাই পাবো। মেসির লাইফে সব থেকে বড় এবং সেরা বিশ্বকাপ হবে এই কাতার বিশ্বকাপ। আমরা আর্জেন্টিনার সমর্থকরা বেশ আশাবাদী এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে। মেসির এটা শেষ বিশ্বকাপ। এবারের কাপ আর্জেন্টিনার হবে। সেই বিশ্বাস আমাদের আছে।
আর্জেন্টিনার সমর্থক আশিফা হক শিফা মনে করেন, আর্জেন্টিনা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত আছে। আর ২ ম্যাচ অপরাজিত থাকলে আমরা রেকর্ড করবো। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান আর্জেন্টিনার স্কোয়াড বর্তমান ফুটবল বিশ্বে অন্যতম সেরা স্কোয়াড।আমার বিশ্বাস এবারের বিশ্বকাপে অপরাজিত থেকেই জয়ী হবে আর্জেন্টিনা।
রাবির দর্শন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, এবারের বিশ্বকাপের দল একটি। সেটি হচ্ছে আর্জেন্টিনা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী আর্জেন্টিনার সমর্থক। আমরা খুবই আশাবাদী এবারের কাতার বিশ্বকাপ নিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের পক্ষ থেকে মেসির জন্য রইলো শুভকামনা। কাপ আমদেরই হবে।
এমএসএম / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied