ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঢাবির চারুকলা অনুষদের শিক্ষার্থীদের বার্জার অ্যাওয়ার্ড প্রদান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২০-১১-২০২২ বিকাল ৫:১০
সৃজনশীল ও শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদভুক্ত প্রত্যেক বিভাগের ৮ শিক্ষার্থীকে ২৭তম বার্জার তরুণ শিল্পী পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ২০ নভেম্বর ২০২২ রবিবার অনুষদের ওসমান জামাল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন। তিনি জয়নুল গ্যালারীতে তরুণ শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
 
অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী এবং চিফ সেলস্ অ্যান্ড মার্কেটিং অফিসার মোহসিন হাবীব চৌধুরী বক্তব্য রাখেন। 
 
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিল্পচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা ভালো ভালো কাজ ও সৃজনশীল শিল্পকর্ম। তৈরিতে উৎসাহ পেয়ে থাকে। শিল্পকর্মের মূল্যায়ন ও শিল্পের প্রতি সম্মান স্বরূপ এই অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করায় তিনি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশের নানা অর্জনে শিল্পীদের অনবদ্য অবদান তুলে ধরে তাঁদের দেখানো পথ অনুসরণ করে শিল্পচর্চায় নিয়োজিত থাকার জন্য তিনি চারুকলার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার