খানসামায় জিনের বাদশা আটক
প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে খানসামা থানা পুলিশের জালে ধরা পড়েছে জিনের কথিত বাদশা মো. মুক্তার হোসেন (২৭)। সে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার গোসাইপুর চরপাড়ার তবিবুর রহমানের ছেলে। রোববার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় খানসামা থানা পুলিশ।
জানা গেছে, সে ৪-৫ বছর ধরে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ২০২১ সালের ৮ আগস্ট খানসামা থানায় ৪০৬ ও ৪২০ ধারায় ৬ লাখ ৭০ হাজার টাকার মামলা করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
খানসামা থানার এসআই শামীম মিয়া বলেন, মামলার বাদীর অভিযোগে কথিত জিনের বাদশার মোবাইল নাম্বারের বিকাশ হিসাব বিবরণী সংগ্রহ করে আসামিকে শনাক্ত করা হয়। শনাক্তকারী কথিত জিনের বাদশা আসামি মো. মুক্তারকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাতভর অভিযান চালিয়ে আটক করি। আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ সিমসহ মোবাইল সেট উদ্ধার করি। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ধরনের প্রতারক যদি কাউকে ফোন দেয়, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। সবাই সতর্ক থাকবেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত