রায়গঞ্জে কৃতী সমাবেশ অনুষ্ঠিত
মানুষের পাশে আমরা- এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম সরকার। বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল আহমেদ, শিক্ষানুরাগী ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া, সাদরি ভাষায় জাতীয় পাঠ্যপুস্তক রচনা কমিটির সদস্য ও নিমগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক যোগেন্দ্রনাথ সরকার, বিরল বৃক্ষের সংগ্রাহক ও চলতি বছর কৃষিতে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহবুবুল ইসলাম, দি বার্ড সেফটি হাউজের প্রধান ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস, সামাজিক সংগঠন বর্ণালী বেলকুচির কোষাধ্যক্ষ টিএনএস নাসিম, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ সাহা, উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামান, স্মার্ট টুরিজমের পরিচালক মো. আসলাম উদ্দিন, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম মোনায়েম খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন, মানুষের জন্য, বন্ধুত্বের জন্য ফারাজ আইয়াজ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার আদর্শে সবাইকে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের হাতে ক্রেস্ট, ফুল ও বই তুলে দেয়া হয়।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার