৪ সন্তানের জন্ম দিলেন রাজনগরের গৃহববধূ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক গৃহবধূ ৪ সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেওয়া শিশুর মধ্যে দুইজন ছেলে ও দুই জন মেয়ে শিশু। সোমবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু গুলোর জন্ম হয়।
৪ সন্তানের জন্ম দেওয়া মা উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস।আলাপকালে লিপি রানী দাস সাংবাদিকদের জানান, বিভিন্ন সময় মেডিকেল চেকআপ করলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সোমবার সেখানে তার পরপর ৪ সন্তানের জন্ম হয়। ২ছেলে এবং ২ জন মেয়ে এক সাথে সুস্থ ও স্বাভাবিক ভাবে পেয়ে তিনি ভীষণ খুশি।
তিনি আরো বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো রয়েছে। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে যাবেন। তাদের পূর্বে ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিষয়টি স্বামী অমিত দাসকে জানানো হলে তিনিও ৪টি সন্তান পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন বলে জানান তার স্ত্রী।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied