সশরীরে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেয়া যাবে : ইউজিসি
মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে। এবার বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনের পাশাপাশি সশরীরেও স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা নিতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে ইউজিসি।
ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সশরীর ও অনলাইন শিক্ষাকার্যক্রম সমন্বয় বা মিশ্রণ করে একটি নীতিমালাও করতে যাচ্ছে ইউজিসি।
ইউজিসির পাঠানো চিঠিতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) অনুমোদন নিয়ে সশরীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। করোনার সময় শিক্ষাকার্যক্রম চালু রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ আছে, যার ফলে সেশনজট বাড়ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ওই ঘোষণায় ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলা নির্ভর করছে আবাসিক হলগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের করোনার টিকা পাওয়ার ওপর।
জামান / জামান
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত